ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ Time View
১৩২

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা তারেক রহমানের নেতৃত্বে। প্রায় দুই দশক পর এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এ ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং দুটো আসনেই জয় লাভ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

Update Time : ০২:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬