ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাসার বেডরুমের এসি থেকে ৪টি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুই জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রবিবার সকালে সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এর আগে শনিবার (২৭ জুন) বিকেলে রাত পর্যন্ত আপ্রান চেষ্টা চালিয়ে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ির বেডরুমের এসি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।  এ অভিযান পরিচালনা করেছেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং ওই কক্ষে সবার প্রবেশ বন্ধ করে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।  খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দীর্ঘক্ষনের চেষ্টায় চারটি কালনাগিনী সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে অবস্থান করা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি। উদ্ধার করা সাপগুলো পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

বরিশালে বাসার বেডরুমের এসি থেকে ৪টি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার

Update Time : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬