ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় জাগো নারীর প্রদৃপ্ত প্রকল্পের  উদ্যোগে কেয়ার বাংলাদেশের  সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা নাহিদ ইসলাম।

কেয়ার  বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. বায়েজিদ বোস্তামি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিভাগের ফিল্ড সহকারী  মো. আলী আহসান বাপ্পি, সাংবাদিক মিলন কর্মকার রাজু, আভাস’র প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম প্রমুখ।

জাগো নারী’র প্রজেক্ট ম্যানেজার মো. জাফর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার’র টেকনিক্যাল কোঅর্ডিনেটর সাবাহ শবনম। সভায়  এনজিও প্রতিনিধি আভাস, কারিতাস, ফ্রেন্ডশীপ, আইডিই, ওয়ার্ল্ড কনসার্নসহ প্রদৃপ্ত প্রকল্পের বিভিন্ন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সভায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে এর চাহিদা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষিতে এর ভূমিকা এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, ভার্মি কম্পোস্ট মাটির স্বাস্থ্য উন্নয়ন, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম বলেন, প্রথমে স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্টের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং  উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স গ্রহণ, পণ্যের মান নিশ্চিতকরণ, সঠিক প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং কার্যকর বাজারজাতকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য

কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা

Update Time : ১০:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬