ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আধুনিক NICU উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৭ Time View
২৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্র–এর অধীন গণস্বাস্থ্য নগর হাসপাতাল–এ নবজাতক শিশুদের জন্য আধুনিক ও বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাশ্রয়ী ও মানসম্মত নবজাতক চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিশু স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নায়লা জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথিদের মধ্যে অধ্যাপক ডা. রিয়াজ মোবারক, অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডা. এপিএম সোহরাবুজ্জামান ও ডা. মেসবাহ উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন।

তারা বলেন, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (NICU) প্রয়োজনীয়তা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু মৃত্যুহার কমাতে এবং জটিল স্বাস্থ্যঝুঁকিতে থাকা নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের বিশেষায়িত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্র সমাজের বৃহৎ জনগোষ্ঠীর আস্থা আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শেষপর্বে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইদুজ্জামান অপু সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি নবজাতকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, নতুন চালু হওয়া NICU ইউনিটে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে নবজাতকদের পূর্ণাঙ্গ ও নিবিড় চিকিৎসা সেবা প্রদান করা হবে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নবজাতকদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আধুনিক NICU উদ্বোধন

Update Time : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬