ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৩ Time View
১৭০

অনলাইন ডেস্ক : ছয়জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের সবার অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।

ইউনুস আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার বেউরঝারী গ্রামের মো. তৈয়ব আলী ও আফলাতুনের ছেলে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন।

মোয়াজ্জেম কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম গ্রামের মোঃ আবদুল ওহাব ও রফিয়া বেগমের ছেলে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন।

আকবর ভোলার লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ গ্রামের আবুল কালাম মাষ্টার ও বিউটি বেগমের ছেলে।

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আল মুনজির বিন ওবায়েদ।

তিনি রাজশাহীর বোয়ালিয়ার হোসেনীগঞ্জের মো. ওবাইদুল হক ও শাহানা বেগমের ছেলে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল আউয়াল।

আউয়াল মানিকগঞ্জের সদর উপজেলার জয়নগরের আলহাজ মো. নবুয়াত আলী খান ও মমতাজ বেগমের ছেলে।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

আমিনুল কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গলের মো. তোরাব আলী ও জোবায়দা খাতুনের ছেলে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান।

তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার জরিপের ডাঙ্গি লোহারটেক গ্রামের মীর সোহরাব আলী ও হাজেরা বেগমের ছেলে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম।

তিনি বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মো. মতিয়ার রহমান ও হাছিনা বেগমের ছেলে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী পরিচালক মো. খাইরুল আমিন। গত ২২ ফেব্রুয়ারি এই আদেশ জারি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

Update Time : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬