ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর আত্মগোপনে থাকা বরিশালের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View
৭২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দীর্ঘ ২০ বছর ধরে আত্মগোপনে থাকা বরিশালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘদিন আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. খলিল। বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা তিনি। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল। পলাতক অবস্থায় মামলার রায় হলে সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি কারাদণ্ড নিয়ে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

২০ বছর আত্মগোপনে থাকা বরিশালের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬