ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুইলচেয়ারে ভোটকেন্দ্রে হাস্যোজ্জ্বল আব্দুল কদ্দুছ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ Time View
১১৩

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-৩ আসনের দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হুইলচেয়ারে করে ভোট দিতে এসে সবার দৃষ্টি কাড়েন শারীরিক প্রতিবন্ধী আব্দুল কদ্দুছ (৬২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে হুইলচেয়ারে করে আসতে দেখা যায়। বয়স ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট দেওয়ার আগ্রহে তিনি কেন্দ্রে উপস্থিত হন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে বের হওয়ার সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এসময় তিনি বলেন, ‘জীবনে অনেক ভোট দিয়েছি। এবারের ভোট খুব শান্তিপূর্ণ, কোনো ঝামেলা নেই। আমার পরিবারের সবাই ভোট দিতে এসেছে।
আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আবার ভোট এলে ভোট দেব।

কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিরতিহীন বিকেল সাড়ে ৪টায় পর্যন্ত। একেন্দ্রটিতে প্রায় দুই হাজার ৮২৩ ভোট। প্রথম তিন ঘন্টায় মাত্র ৫০০ প্লাস ভোট কাস্টিং হয়েছে।

ভোটার উপস্থিতি খুব কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এই কেন্দ্রে বেশ কয়েকজন বৃদ্ধ ভোট দিতে এসেছেন। এমন লোকজন ভোট দিতে এলে তো ভালো লাগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

হুইলচেয়ারে ভোটকেন্দ্রে হাস্যোজ্জ্বল আব্দুল কদ্দুছ

Update Time : ০৩:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬