ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩১ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে এক হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিন জন সিলেট বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা যান। এর আগের দিনও হাম ও এর উপসর্গে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে একই সময়ে আরও ১১১ জনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৬৬ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৯৫ জনের শরীরে হামের উপসর্গ এবং ১০ হাজার ৬৩৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি

Update Time : ১২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬