ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতুরে চিকিৎসকের ভুল ইনজেকশনে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৯৯ Time View
১৩৯

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা হয়। এতে আরো অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন।

মৃত সুমন গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর একমাত্র ছেলে। সে (সুমন) তার বাবার সাথে টরকী বন্দরে দীর্ঘবছর যাবত আদর্শ লাইব্রেরী নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে মৃত সুমনের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মৃত সুমনের বাবা জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা এলাকায় একটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়। ওই দূর্ঘটনাস্থলে গিয়ে ফেরার পথে নছিমনের ধাক্কায় আহত হয় সুমন। তাকে উদ্ধার করে টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে নেয়ার পর সুমনকে ব্যাথা কমানোর ইনজেকশন পুশ করা হয়।

পল্লী চিকিৎসক সুজন সরকার বলেন, দূর্ঘটনায় আহত হওয়ার পর আমার কাছে নিয়ে আসলে সুমনকে একটি টোরাক্স (ব্যাথানাশক) ইনজেকশন পুশ করার পর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। ব্যাথানাশক ইনজেকশন পুশ করার বৈধতা আছে কিনা জানতে চাইলে পল্লী চিকিৎসক সুজন সরকার বলেন, প্রাথমিকভাবে আমরা এভাবেই চিকিৎসা দিয়ে আসছি।

এবিষয়ে গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, পল্লী চিকিৎসকের এভাবে ইনজেকশন পুশ করার কোন বৈধতা নেই। ভুক্তভোগী পরিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখে হবে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

হাতুরে চিকিৎসকের ভুল ইনজেকশনে যুবকের মৃত্যু

Update Time : ০৪:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬