ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় জনকল্যাণমূলক অবদানের স্বীকৃতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৫১ Time View
২০৬

নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য ও জনকল্যাণে দীর্ঘদিনের নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০২৬ অর্জন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির প্রতিনিধির হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র প্যারামেডিক বিউটি রানী সাহা। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটিকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই গণস্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে আসছে। স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, জনস্বাস্থ্যভিত্তিক চিকিৎসা মডেল সম্প্রসারণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত প্যারামেডিক তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই রাষ্ট্রীয় স্বীকৃতি জনস্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়াতে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

স্বাস্থ্যসেবায় জনকল্যাণমূলক অবদানের স্বীকৃতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

Update Time : ০২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬