ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়, নীলা ইসরাফিলের : আলোচিত তনি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View
১২৫

অনলাইন ডেস্ক : সচেতন নাগরিক সমাজের (সিসিএস) সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো স্মারকলিপিটি তার নিজের বক্তব্য নয়। এটি সিসিএসের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধে তিনি পাঠ করেছিলেন। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তনি উপস্থিত থেকে নীলা ইসরাফিলের লিখিত স্মারকলিপিটি গণমাধ্যমের সামনে পাঠ করেছিলেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন, এই স্মারকলিপি সম্পূর্ণভাবে নীলা ইসরাফিল এবং সংগঠনের উদ্যোগ ও অবস্থানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল এবং তিনি এর রচয়িতা নন।

সংবাদ সম্মেলনের পর থেকেই রোবাইয়াত ফাতিমা তনি এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, অপপ্রচার ও অনলাইন হয়রানি সহ বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক আক্রমণের শিকার হতে হচ্ছে। তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকেও ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই কার্যক্রম তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনামকে ক্ষুণ্ণ করছে এবং পরিবারকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলেছে।

রোবাইয়াত ফাতিমা তনি জানিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে তিনি অবিলম্বে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ফৌজদারি মামলা দায়ের করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। যারা অনলাইন হয়রানি ও চরিত্রহননের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য সাইবার আইন এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, তার নিরাপত্তা বা ব্যবসায়িক ক্ষতির চেষ্টা প্রমাণিত হলে পৃথক ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণের জন্যও পদক্ষেপ নেওয়া হবে।

তিনি হুমকিদাতা ও বিরূপ মন্তব্যকারীদের সতর্ক করে বলেছেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রাণনাশের হুমকি, মানহানি ও নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তিনি তার জীবন, সম্মান ও নিরাপত্তা রক্ষার্থে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়, নীলা ইসরাফিলের : আলোচিত তনি

Update Time : ০৮:২৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬