ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রদল সভাপতি রাকিব

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২১ Time View
৪০

ডেস্ক সংবাদ :  জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আজ একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে অংশ নেবেন।

এর আগে বুধবার রাতে ছাত্রদলের বিভাগীয় ছাত্র সমাবেশস্থল ও শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন রাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইংরেজি ভোকাবুলারি শেখার জন্য বাজারে এলো ‘Word Power’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রদল সভাপতি রাকিব

Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬