ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩৫ Time View
৬৭

ডেস্ক সংবাদ : জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট নামের এ কেন্দ্র গত মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।

আজ (রোববার, ৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, ‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এ সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।’

কেন্দ্রটি বর্তমানে ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল বাংলাদেশি প্রকৌশলী মাধ্যমে পরিচালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

Update Time : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬