ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

  • Reporter Name
  • Update Time : ১০:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৭ Time View
৩১

নিজস্ব প্রতিবেদক : যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এ বিক্ষোভ শুরু হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং বিক্ষোভ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশুশিক্ষার্থীকে মারধর করেন মেহেজাবিন জান্নাত অনন্যা। মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন বলেও দাবি করেন স্থানীয়রা।

এসব ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে এমপি গোলাম রসুল বা তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

Update Time : ১০:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬