ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত সৌদি প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৬৫ Time View
১৪১

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) যোহরের নামাজের সময় উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪৫) আন্দারমানিক এলাকার কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার ও চতুর্থ ছেলে মজিবর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি আরব প্রবাসী নজরুল সরদার ছুটিতে দেশে এসে ছোট ভাই মজিবরের পক্ষে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হারুন সরদার রোববার (২১ জুন) স্থানীয় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এ সময় নজরুলের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও হারুন সরদারের খামখেয়ালিপনার কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগেও নজরুল সরদারকে কয়েক দফায় হামলা করে গুরুতর আহত করেছিলেন তার বড় ভাই হারুন সরদার।

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার (২০ জুন) নজরুল সরদারের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে তিনি থেকে যান। নজরুল সরদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত সৌদি প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই

Update Time : ০৪:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬