ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪৫ Time View
৭১

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সেই আলোচিত ‘বাগযুদ্ধ’ এবার রূপ নিল সৌজন্যে। নির্বাচনের পুরোটা সময় ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কড়া সমালোচনা করে মাঠ গরম রাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠে এবার শোনা গেল ভিন্ন সুর।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক ফেসবুক পোস্টে মির্জা আব্বাসের প্রতি বিশেষ শুভকামনা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় মির্জা আব্বাসের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের কড়া সমালোচক হিসেবে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তবে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি সব তিক্ততা সরিয়ে রেখে জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের প্রতি ইতিবাচক বার্তা দেন।

এদিন রাত পৌনে ৮টায় এ পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লিখেছেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০২:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬