ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠপর্যায়ে দায়িত্ব থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৮১ Time View
১২৯

ডেস্ক সংবাদ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের পাথর বা বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরকারি নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখা হবে না। পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদাবাজ ও গডফাদারদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে যৌথ ও একক অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেফতার করে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে সাজা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আশ্বস্ত করেন, এই অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং অচিরেই এর পূর্ণ প্রভাব দেশবাসী অনুভব করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

মাঠপর্যায়ে দায়িত্ব থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬