ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা কারাগার থেকে বন্দির দুঃসাহসিক পলায়ন, বরখাস্ত ৭

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৬ Time View
৬৪

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিরাপত্তাব্যবস্থায় চরম গাফিলতির একটি ঘটনা সামনে এসেছে। কারাগারের ভেতরে ইট বহনের কাজ করার ফাঁকে সীমানাপ্রাচীর টপকে এক নারী বন্দি পালিয়ে গেছেন। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। পলাতক বন্দিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি মামলাও হয়েছে।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা অসতর্ক ছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই সুযোগে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা রিম্পা (২১) নামের ওই বন্দি অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান।

ঘটনার পরপরই পুরো কারাগারে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, রিম্পা কারাগার থেকে বাইরে বেরিয়ে গেছেন।

পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বে অবহেলার স্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী মাঠে নেমেছে। একইসঙ্গে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যেও কীভাবে একজন বন্দি পালাতে সক্ষম হলেন, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পলাতক রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর (ফৌজদারি রিভিশন) মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

মহিলা কারাগার থেকে বন্দির দুঃসাহসিক পলায়ন, বরখাস্ত ৭

Update Time : ০৩:২২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬