ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮১ Time View
২১৫

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরাে

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রোববার (১৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলার দৌলতখানের চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা উভয়ই দৌলতখান থানার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতখান থানায় হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

Update Time : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬