
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলার উত্তর ভেদুরিয়া এলাকায় ফসলি জমি কেটে খাল খননের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি,আলমগির মিয়ার ঘের থেকে মালেক চৌকিদার বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খাল পূর্ণ খননের জন্য বরাদ্দ হয়েছে (৫১,৫৩,৯৯৫) একান্ন লাখ তেপান্ন হাজার নয়শত পঁচানব্বই টাকা,স্থানীয়দের অভিযোগ সেই খাল খনন না করে অপরিকল্পিতভাবে অন্য যায়গায় নিজের সুবিধা অনুযায়ী ঘের কাটছে বলে অভিযোগ রয়েছে,এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাদ করে আসা কয়েকজন কৃষকের জমির ওপর দিয়ে খাল খনন করায় অনেক জমি আংশিক ও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পূর্ব নোটিশ বা তাদের সম্মতি ছাড়াই খাল খননের কাজ পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মহলের দাবি উন্নয়নমূলক যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ নিশ্চিত করা জরুরি। অন্যথায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন ফসলি জমি নষ্ট করে খাল কাটার কোন সুযোগ নেই,যদি কেউ ফসলি জমি নষ্ট করে খাল খনন করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 





















