Update Time :
০১:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
১
Time View
জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসি-এর মালিক মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হল-এর মালিক অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা এবং জিয়ানগর থানা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে...
২
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসি-এর মালিক মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হল-এর মালিক অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা এবং জিয়ানগর থানা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।