ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দেননি জাতীয় পার্টির জি এম কাদের

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ Time View
১৩৭

নিজস্ব প্রতিবেদক : রংপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিতে ভোটকেন্দ্রে যাননি। নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাই ভিউ বাসভবনেই অবস্থান করেন তিনি। দিনভর সাংবাদিকদের সঙ্গেও কোনো কথা বলেননি। সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে নিজের অবস্থান জানাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বুধবার দলীয় নেতারা জানিয়েছিলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন জি এম কাদের।

বিকেল তিনটার দিকে স্কাই ভিউ বাসভবনে গিয়ে দেখা যায়, মূল ফটক ও দরজাগুলো বন্ধ। বাইরে কোনো নেতাকর্মী নেই। বাসার ভেতরে কয়েকজন সাংবাদিক অপেক্ষা করছিলেন। দুপুর ৩টা ৫ মিনিটে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী তৈয়ব আহামেদ এসে সাংবাদিকদের বলেন, ‘স্যার এখন কোনো কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় তিনি প্রতিক্রিয়া জানাবেন।’

জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বলেন, স্যারের মন-মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন। নির্বাচনের ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন না।

দলের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান বাসা থেকে বের হননি, ভোটও দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভোট দেননি জাতীয় পার্টির জি এম কাদের

Update Time : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬