ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৭ Time View
১৩৩

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৭৭ লাখ ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এ পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তিনি জানান, সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে এবং কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর

Update Time : ১১:২৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬