ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১১ গরু

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৮৬ Time View
২৫৫

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়ায় আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের নারীসহ আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আরও ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ প্রথম দফায় অভিযান চালিয়ে ৬টি চোরাই গরুসহ মো. কামরুল হাওলাদার ও সাইদুল আকনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে নতুন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভা-ারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রাম থেকে ৭টি এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে ৪টিসহ মোট ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়। এসময় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. জাকির জোমাদ্দারে পুত্র মো. শামীম জোমাদ্দার (২৭), একই এলাকার মো. হারুন বায়াতীর স্ত্রী মোছা. তাছলিমা বেগম (৪৮) এবং কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মৃত ইংগুল উদ্দিন আকনের পুত্র মো. বেলায়েত আকন (৫০) কে গ্রেফতার করা হয়।

ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) রতেœশ্বর কুমার মন্ডল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি গরু চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভাণ্ডারিয়ায় গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১১ গরু

Update Time : ১০:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬