ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সময়ে সরকারের ব্যর্থতায় হাম পরিস্থিতির অবনতি হয়েছে : শেবাচিমে স্বাস্থ্যমন্ত্র

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪৪ Time View
৭৪

নিজস্ব প্রতিবেদক : বিগত সময়ে সরকারের ব্যর্থতার কারণেই দেশে হাম পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্র‍ী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) সকালে আকস্মিক বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতি চার বছর পরপর হাম টিকা সংগ্রহ ও ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকারগুলো তা করেনি। ফলে শূন্য থেকে ৫ বছরের বিশাল সংখ্যক বাচ্চারা হাম টিকা নিতে পারেনি। তাই এই রোগ তীব্র-রূপ ধারণ করেছে।’

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমান সরকার দ্রুত টিকা আমদানি করে ব্যবস্থা নেয়ায় সংক্রমণ কমে এসেছে। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

বিগত সরকারের হাম টিকার ভ্যাকসিন না কেনার তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানকে সামনে নিয়ে কাজ করা হচ্ছে। বাচ্চাদের মুখে হাসি ফোটাতে কাজ করা হচ্ছে। তদন্ত পরেও করা যাবে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণেই কাজ করা হচ্ছে। এ ছাড়াও টিকাদানের পর এন্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। এর সঙ্গে শিশুদের অপুষ্টিতে ভোগাও বেশি দায়ী।

বরিশালের শিশু হাসপাতালটি আগামী তিন-চার মাসের মধ্যেই চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্র‍ী।

পরে মন্ত্র‍ী জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সময়মতো কর্মস্থলে না আসায় জসীম মাতুব্বর নামে ডায়াগনস্টিক টেকনিশিয়ানকে বরখাস্ত করার নির্দেশ দেন।

দুপুরে মন্ত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও নির্মাণাধীন ক্যান্সার ও কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন: বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বিগত সময়ে সরকারের ব্যর্থতায় হাম পরিস্থিতির অবনতি হয়েছে : শেবাচিমে স্বাস্থ্যমন্ত্র

Update Time : ০১:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬