ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকবে, তবে উন্নয়নে নয় : মাসুদ সাঈদী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৭৩ Time View
১০৯

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে পিরোজপুরের উন্নয়নের প্রশ্নে কোনো মতপার্থক্য থাকবে না বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‌‘রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। পিরোজপুরকে একটি রোল মডেল জেলায় পরিণত করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না।

তিনি আরও বলেন, ‘চেয়ার বা পদ যেন আমাদের অহংকারী না করে ফেলে। আমরা যে অবস্থানেই থাকি না কেন, সেই দায়িত্ব আমাদের বিনয়ী করে তুলবে—এটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়। এছাড়া আগুনে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকবে, তবে উন্নয়নে নয় : মাসুদ সাঈদী

Update Time : ০৩:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬