ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনা ক্যাম্পের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ Time View
৭৮

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলা ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা মণ্ডপ কমিটির সভাপতি দিলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক (৬২ ইবি)। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি সংখ্যালঘু ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনা ক্যাম্পের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বাবুগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনা ক্যাম্পের মতবিনিময় সভা

Update Time : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬