ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে মসজিদের ইমামের নেতৃত্বে মাদকবিরোধী প্রচারাভিযান

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব দেহেরগতি গ্রামে শুক্রবার জুমার নামাজ শেষে মাদকবিরোধী আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও মুসল্লিদের অংশগ্রহণে শুক্রবার (১২ জুন) পূর্ব দেহেরগতি শাহী জামে মসজিদে এ ঘোষণা দেওয়া হয়।

জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাব্বির আহাম্মেদ সাইফ। তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পরছে। মাদকের কারণে তরুণরা মানবিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সচেতন মহলের দায়িত্ব হলো প্রতিটি এলাকায় ঘরে ঘরে গিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। বিশেষ করে কিশোর ও যুবকদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে শুক্রবার বিকেল থেকে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাব্বির আহাম্মেদ সাইফের নেতৃত্বে এলাকার মুসুল্লীরা ওই এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাদকবিরোধী প্রচারাভিযান শুরু করেছেন।

স্থানীয় যুবক মো. সুমন বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। পাড়া-মহল্লায় হাত বাড়ালেই ইয়াবা ও গাঁজার মতো মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। ফলে স্কুল-কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থীরা নেশার দিকে ঝুঁকে পরছে। তিনি বলেন, মসজিদে মাদকবিরোধী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এলাকার সচেতন মানুষদের সংগঠিত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি, যাতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

বাবুগঞ্জে মসজিদের ইমামের নেতৃত্বে মাদকবিরোধী প্রচারাভিযান

Update Time : ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬