ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ভাইরাল জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আলী সুজা, তাৎক্ষণিক মেরামত ও নতুন ভবনের আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২২ Time View
৪২
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি  : বরিশালের উজিরপুর উপজেলার রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষে বৃষ্টির পানি ঢোকায় শিক্ষক-শিক্ষার্থীদের পলিথিন দিয়ে কক্ষ রক্ষার চেষ্টা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে  গত বৃহস্পতিবার  এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা।
 (১০ জুলাই) সকালে ইউএনও মোহাম্মদ আলী সুজা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের অফিস কক্ষসহ ভবনের জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে অফিস কক্ষ মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে ইউএনও আলী সুজা বলেন, উজিরপুর উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি বরাদ্দ ও উপজেলা পরিষদের তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজন মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষাখাতের উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার।
বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে পরিদর্শন ও তাৎক্ষণিক সহায়তা দেওয়ায় তারা কৃতজ্ঞ। নতুন ভবন নির্মিত হলে শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, টানা বৃষ্টিতে বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষে পানি পড়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা পলিথিন টাঙিয়ে কক্ষটি রক্ষার চেষ্টা করেন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

বাবুগঞ্জে ভাইরাল জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আলী সুজা, তাৎক্ষণিক মেরামত ও নতুন ভবনের আশ্বাস

Update Time : ০২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬