ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব : দোকান লুট ও অর্থ ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩৬ Time View
৭৫

বাবুগঞ্জ প্রতিনিধি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাকুদিয়া নতুনহাট গ্রামে  মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, রাত আনুমানিক ৯:৩০টার দিকে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গাড়ি ভাড়া নিয়ে তর্কের জেরে এক থ্রি-হুইলার ড্রাইভার ও দোকান ব্যবসায়ী মোঃ মনির হোসেনের ওপর হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। হামলার সময় দোকান ব্যবসায়ী মনিরের ক্যাশ ভেঙে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি দোকানের কিছু সিগারেটের কার্টুন ও অন্যান্য মালামাল ভাঙচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও, এর আগেও তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের মূল হোতা মোঃ বাদল এবং তার ছেলে আসিফ (১৮), নাহিদ, হায়দার, ইউনুস, রিয়াদ ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মোঃ হাসান খলিফা, মোঃ সাগর তামিদার এবং দোকানের পিছনের বাড়ি বাসিন্দা মমতাজ বেগমের ঘটনাটি নিজ চোখে দেখছেন বলে সাংবাদিকদের জানান।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা অভিযোগ দেয়া হয়েছে অভিযোগ নাম্বার ২৩৮/২৬। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসীর একটাই দাবি—অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বাবুগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব : দোকান লুট ও অর্থ ছিনতাই

Update Time : ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬