ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১১৯ Time View
১৬৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান নেতৃত্বে এসআই মো. শামীম হোসেন, এসআই মনিরুজ্জামান, এসআই মোরশেদ আলম, এসআই আমিনুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আ. রাজ্জাক, নারী পুলিশ চৈতি রানী, সাইমা আক্তার মীমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় জাহাঙ্গীর কাজীর স্ত্রী তাসলিমা বেগমকে ইয়াবাসহ আটক করা হয়। তার ম্যাক্সির দুই পকেট ও সাদা পলিথিনের মধ্যে থেকে ৫৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

ওসি সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির রান্না ঘরের পাশে কাজী বাড়ির সুপারি বাগানে ইয়াবা বিক্রর উদ্দেশ্যে অবস্থান করছিলেন, তখন তাকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে মাদক ব্যাবসা পরিচালনা করছেন।

এ ঘটনায় মাদক আইনে হিজলা থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

Update Time : ০৪:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬