ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন!

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০৭ Time View
২৯৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর গাড়ি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পুড়ে যাওয়া গাড়িটি সদর থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান বরগুনা ট্রেডার্সে বৃহস্পতিবার বিকেলের দিকে এক মোটরসাইকেল চালক পেট্রোল নিতে যায়। জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেলের ট্যাংক ভরে গিয়ে অতিরিক্ত তেল উপচে পড়ে। ওই তেল মোটরসাইকেলের প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। পরে ওই আগুন ছড়িয়ে গিয়ে তেলের একটি ড্রামে লাগে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে উপস্থিত লোকজন স্থানীয় বিভিন্ন দোকান থেকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। এখনো মোটরসাইকেলটির মালিককে শনাক্ত করা যায়নি।

জ্বালানি প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন জানান, প্রতিদিনের মতোই বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহ করছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলের ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও অতিরিক্ত জ্বালানি নেওয়ার সময় ট্যাংক ফুল হয়ে তেল নিচে পড়ে যায়। পড়ে যাওয়া ওই পেট্রোল মোটরসাইকেলটির প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়। তাই পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনজুরুল ইসলাম জানান, জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠানের সামনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে ছিলেন তারা। এ সময় এক মোটরসাইকেল চালক অতিরিক্ত তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তেল বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা চালককে শনাক্ত করার জন্য কাজ করছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন!

Update Time : ১২:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬