ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৬ Time View
২৪

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইসকনের আয়োজনে অনুষ্ঠিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রথযাত্র বরগুনা শহরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিকেল থেকে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হয়। বিকেল পাঁচটায় দিকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ইসকনের আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ রথযাত্রায় যোগ দেন।

রথযাত্রাটি মহাসড়কসংলগ্ন ইসকন মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়।

অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Update Time : ১১:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬