ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৬ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। এ মামলায় আরেক আসামি মো. ইউসুফ আকনকে খালাস দিয়েছে আদালত।

বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামি কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত সাক্ষ্যপ্রমাণে কামরুল আকন ও সোহাগ দোষী সাব্যস্ত হলে আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন। আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

পিরোজপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

Update Time : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬