ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৮৪ Time View
১৩৯

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও তাঁর সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাত ১১টার দিকে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে ফেরার পথে তাঁরা এ হামলার শিকার হন। পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে।

আহত নিপু বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা সেতুর মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাঁদের পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রাজীব পাইক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

পিরোজপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

Update Time : ০৭:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬