ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩২ Time View
৮১

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিশাল ও সময়োপযোগী কর্মসূচির উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

উপজেলা প্রশাসন ও নেছারাবাদ সামাজিক বনায়নের নার্সারী কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের পরিবেশকে বাঁচানোর একটি সামাজিক আন্দোলন। সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিয়ে এটিকে সফল করার আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

নেছারাবাদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ১২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬