ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : নৌ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৯ Time View
৮৯

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নতুন ফেরি সংযোজন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান।

তিনি বলেন, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার সকালে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিদ্যমান সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও নিজ দায়িত্ববোধ থেকে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনায় এসেছেন বলে উল্লেখ করেন।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সঙ্কট নিরসনে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

রাজীব আহসান বলেন, বাস্তব পরিস্থিতি যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

পরিদর্শনকালে তিনি বলেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরো প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া ফেরি চলাচল নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‌্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

তিনি জানান, নৌপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো: শফিউল বারীসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : নৌ প্রতিমন্ত্রী

Update Time : ০৩:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬