ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৭ Time View
২৮

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশ নেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম। এছাড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমের মূল্যের তুলনায় ডাক বিভাগের শাখা কর্মচারীদের বেতন-ভাতা অত্যন্ত নগণ্য। দীর্ঘদিন ধরে তারা তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অবিলম্বে এ দুই দফা দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

কর্মসূচি শেষে একটি বিক্ষোভ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী কর্মচারীরা।

দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মচারী নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ

Update Time : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬