
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর-১, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের সাথে বেঈমানি করে দাঁড়িপাল্লার জন্য টাকা বিলিয়েছেন। দাঁড়িপাল্লার জন্য কাজ করেছেন। তাদেরকে চিহ্নিত করে রাজনৈতিক আদালতে বিচার করা হবে। তিনি আরো বলেন, শুধু বিচার করলে হবে না। তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।
তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালিয়াকৈর বাস-টার্মিনাল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১,আসন থেকে বিপুল ভোটে বিজয়ের পরে বিজয় মঞ্চে এসব কথা বলেন। পরে বিজয়ী প্রার্থীকে হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ ভোটারগণ গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে বিজয়ী মঞ্চে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনে বিজয়ী প্রার্থী মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল, বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানসহ আরো অনেকেই।
বিজয় মঞ্চে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সর্বস্তরের নেতা কর্মী ও সাধারণ ভোটারগণ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির বিজয় মঞ্চের সকল বক্তব্যরাসহ নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও চাপাইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইচএম শওকত ইমরানকে অতি-শীঘ্রই দল থেকে বহিষ্কারের দাবি জানান।
Reporter Name 





















