ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, ধরলেন ‘জয় বাংলা’ স্লোগান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View
১২১

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে জয় ‘বাংলা স্লোগান’ ধরল নেতাকর্মীরা।

শনিবার রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের এমন একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের বন্ধ থাকা সাটার থেকে লোহার শিকল ও তালা ভেঙে এর ভেতরে প্রবেশ করে চার-পাঁচ জন যুবক। ভেতরে ঢুকে তারা শেখ মুজিবুর রহমানের ছবি টাঙান এবং জয় বাংলা স্লোগান ধরেন। একই সঙ্গে তাদের বলতে শোনা যায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পলিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

স্থানীয়রা জানায়, যুবকদের মধ্যে মানিক আখঞ্জী, মুক্তার হোসেন আখঞ্জী, জামিনুর আখঞ্জী ও ইমানুর ছিলেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মী। এবং তারা সবাই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের অনুসারী।

এরকম কোনো ঘটনা জানা নেই বললেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, ধরলেন ‘জয় বাংলা’ স্লোগান

Update Time : ০৬:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬