ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হামলা-ভাঙচুর আর অগ্নিসংযোগের বিভীষিকা : প্রার্থীর আবেগঘন সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View
২১৯
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত শেখ নেয়ামুল করিম এর  নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি’র মাহমুদুর রহমান মান্না, জামায়াতের নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলনা আ: হাই, জামায়াত নেতা এড. তরিকুল ইসলাম প্রমুখ।
জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। সদর উপজেলার বাসন্ডা এলাকার প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর দোকান ও বাসায় আগুনে দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এসকল কর্মকান্ড পরিচালনা করে জামায়াত সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে ভোটের দিন জামায়াত সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে ভোট দিতে না যায়। প্রতিপক্ষ দলের লোকজন ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
জামায়াতে ইসলামীর গণজোয়ার দেখে তারা পরাজিত হওয়ার আশংকায় ভাংচুর, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি এসকল সন্ত্রাসী কর্মকান্ডকারীদের খুজে বের করে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ঝালকাঠিতে হামলা-ভাঙচুর আর অগ্নিসংযোগের বিভীষিকা : প্রার্থীর আবেগঘন সংবাদ সম্মেলন

Update Time : ১২:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬