ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩৬ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় রাতের আধারে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপতালে ভর্তি। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ শনিবার রাত ১০টার দিকে ঘোষেরহাট বাজারে তাফসির মাহফিল শুনে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম হাওলাদার বাড়ি ফেরার পথে উত্তর ভবানীপুর সাইক্লোন সেল্টার সংলগ্ন স্কুল মাঠে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত আব্দুল সালাম হাওলাদারের ছেলে মিজানুর রহমান বাহাদুর, তার ছেলে নিয়াজ হাওলাদার, আব্দুর রহমানের ছেলে সাকিব মাহমুদ সহ তাদের সহযোগীরা তাকে ঘিরে ফেলে এবং  তার মায়ের করা একটি জিডি প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে।
সাংবাদিক সাইফুল জিডি প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং  এসময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ইন্দুরকানী থানা পুলিশ তাকে আহত অবস্থায় জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীরা ৫ আগষ্টের পূর্বে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। হাসিনা সরকারের পতনের পর তারা ভোল পাল্টিয়ে রাতারাতি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
 উল্লেখ্য, প্রায় দুই মাস আগে সাংবাদিক সাইফুলের মা স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যার তদন্ত এখনো চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
ইন্দুরকানী থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

জিয়ানগরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Update Time : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬