ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিএনপি নেতা রিপন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩ Time View
বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান রিপন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও দলের আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে স্থানীয় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
হাবিবুর রহমান রিপন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে তিনি মামলা ও হামলার শিকার হন। একাধিকবার কারাবরণ করলেও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত না হয়ে তিনি দলীয় কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে হাবিবুর রহমান রিপন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা মামলা-হামলার শিকার হয়েছি। তবুও জনগণের সেবা থেকে কখনো সরে যাইনি। তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আমার কর্ম ও জনসেবার মূল্যায়ন করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন এবং তাদের আরও বৃহত্তর পরিসরে সেবা করার সুযোগ দেবেন।
তিনি আগামী নির্বাচনে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

জাহাঙ্গীরনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিএনপি নেতা রিপন

Update Time : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬