ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাই মাহফিলের মুসল্লিবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৭ Time View
৮১

নিজস্ব প্রতিবেদক : বরিশালের চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে ঢাকায় ফেরার পথে এমভি সাব্বির-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় ‘মোল্লা ভাই ভাই’ নামে বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকাসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে উদ্ধার করেন নদীতে থাকা জেলেরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সঙ্গে ‘মোল্লা ভাই ভাই’ নামের বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষ হয়।

স্থানীয় একটি কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ‘মোল্লা ভাই ভাই’ নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তারা সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিল শেষ হয়। এর আগে গত বুধবার মুসল্লিদের নিয়ে আসা লঞ্চ এমভি মানিক বুধবার চরমোনাই ঘাটে নোঙর করা অবস্থায় ডুবে নদীর ৫৫ ফুট গভীরে চলে যায়। কীর্তনখোলা নদীতে ভাটার কারণে পানি কমে যাওয়ায় লঞ্চটি তালিয়ে যায়।

এছাড়া বুধবার রাতে মুসল্লিবাহী কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

চরমোনাই মাহফিলের মুসল্লিবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

Update Time : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬