ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে আলোচনা সভা : জুলাই শহীদ ও আহতদের নিয়ে কটূক্তি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১১ Time View
২১
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্য কিংবা বৈষম্যমূলক আচরণ করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন’র সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা বলেন, “অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক যোদ্ধা কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,  উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, সংবাদ কমী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সহকারী সিনিয়র শিক্ষক এম শাহাবুদ্দিন সিকদার, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

চরফ্যাশনে আলোচনা সভা : জুলাই শহীদ ও আহতদের নিয়ে কটূক্তি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

Update Time : ০৩:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬