ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে স্কুলে মাদক সেবনে বাধা : হামলায় আহত ১, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪৫ Time View
৮০

নিজস্ব প্রতিবেদক : রাতের আধাঁরে স্কুল ক্যাম্পাসে মাদক সেবন বাঁধা দেওয়ায় বাঁধা প্রদানকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালক ইব্রাহিম চোকদার অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাত নয়টার দিকে ১০/১৫ জন কিশোর স্কুল ক্যাম্পাসে ঢ়ুকে জন্মদিন পালনের নামে গাঁজা সেবন শুরু করে।

স্কুল ক্যাম্পাসে গাঁজা সেবনের খবরপেয়ে উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের সিকদার সহ স্থানীয় আরো কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধাঁ দেই। এরইমধ্যে ওই কিশোররা তাদের অপর সহযোগী স্থানীয় অর্পন, জিছান, তন্ময়, নিরব সিকদার ও বিপ্লব সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে ডেকে নিয়ে আসে। এসময় তাদের সঙ্গে আমার বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি ৯৯৯ নাম্বারে ফোন করি। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাঁজা উদ্ধার করে নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

গৌরনদীতে স্কুলে মাদক সেবনে বাধা : হামলায় আহত ১, থানায় অভিযোগ

Update Time : ০২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬