Update Time :
০৬:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১৭১
Time View
গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন। সেখানে তিনি লেখেন, "গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।
১৭৯
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন।
সেখানে তিনি লেখেন, “গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।