
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে দাসেরহাট থেকে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হয়ে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে ২কোটি ৪৮ লক্ষ টাকা ত্রান মন্ত্রনালয়ের তহবিলের বরাদ্দকৃত খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় গুঠিয়া ইউনিয়নের দাসেরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ হাজারো মানুষ।
এছাড়া বিকেল ৪ টায় সাতলা বাজার কেন্দ্রীয় খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সার্বিক তত্বাবধানে ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম বিশ্বাস।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু,দীর্ঘক্ষন ক্রিকেট খেলা উপভোগ করেন এবং তিনি মাদক মূক্ত উপজেলা গড়ার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সব বয়সী শিক্ষার্থীদের খেলাধুলায় মেতে থাকার হওয়ার আহবান জানান।
Reporter Name 














