ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১ Time View
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বরে চার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিন্ষু- শিব-কালী-নারায়ন-অন্নপূর্ণা মন্দিরের ভোগদখলীয় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে দখলের চেষ্টার ঘটনা  ধামাচাপা বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে অসাধু চক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৩  জুন সকাল ৯ টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগুরপুর গ্রামের নিষিদ্ধ সংগঠন সর্বাহারা পার্টির সদস্য ভূমিদস্যু তপন মিত্র,সমির দাস এবং  পলাশ কুন্ডসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে গাছ কেটে তছনছ করে জোরপূর্বক মন্দিরের জমি দখলের পায়তারা চালায়।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বরুন দাস উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করায় বেপরোয়া হয়ে অসাধু চক্ররা গাছ কেটে মন্দিরে জমি দখলের চেষ্টার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কমিটি নিয়ে দ্বন্দ্বের অভিযোগ তুলে অপপ্রচারের মিশনে নেমেছে।
এ ব্যপারে অভিযোগকারী বরুন দাস সাংবাদিকদের জানান,ওই মন্দিরের নতুন কোন কমিটি গঠন সম্পন্ন হয়নি। মূলতঃ তাদের দখলবাজি ও অপকর্মের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আওয়ামীলীগের দোসর সান্টু বেপারীকে দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত পক্ষে মন্দিরের ভোগদখলীয় জমিতে মন্দির কমিটির সংশ্লিষ্টরা গাছ রোপণ করেছে।
সান্টু বেপারীর গাছ লাগানোর বিষয়টি মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কলিন্স রায় জানান,নতুন করে কোন কমিটি গঠন সম্পন্ন হয়নি। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিন্ষু-শিব-কালী-নারায়ন-অন্নপূর্ণা মন্দির দখলমূক্ত রাখাসহ জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে ফুঁসে উঠেছে  এলাকাবাসী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা

উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা

Update Time : ০২:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬