ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে অতিথি আপ্যায়নে রাখুন এরাবিক মিল্ক পুডিং

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩৪ Time View
৬৪

লাইফস্টাইল ডেস্ক  : ঈদের আনন্দ যেন মিষ্টি খাবার ছাড়া অপূর্ণই থেকে যায়। তাই ঈদের দিন টেবিলে নানা রকম মিষ্টির আয়োজন থাকবেই। চেনা মিষ্টির পদগুলো তো থাকবেই, পাশাপাশি নতুন ধরনের মিষ্টি খাবারেও চলতে পারে অতিথি আপ্যায়ন। এবারের ঈদে ভিন্ন কিছু রাখতে চাইলে মেনুতে যোগ করতে পারেন এরাবিক মিল্ক পুডিং। এটি একটি অত্যন্ত সুস্বাদু, ক্রিমি ডেজার্ট। যা বাড়ির ছোট-বড় সবার মন জয় করবে।

ghj

আসুন জেনে নেওয়া যাক কীভাবে এরাবিক ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করবেন-

উপকরণ
১. ময়দা আধা কাপ
২. দুধ ২ কাপ
৩. বাটার ৪ টেবিল চামচ
৪. চিনি ২ কাপ
৫. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৬. লবণ ১ চিমটি
৭. গোলাপজল ১ চা চামচ
৮. বাদাম কুচি ১ টেবিল চামচ
৯. পানি ১ কাপ

bnj

প্রস্তুত প্রণালি

প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে বাটার গলিয়ে নিন। বাটার গলে গেলে এর মধ্যে ময়দা দিয়ে অল্প আঁচে ভেজে নিন। ময়দা হালকা বাদামি রং ধারণ করলে ধীরে ধীরে দুধ যোগ করুন এবং অনবরত নাড়তে থাকুন, যাতে কোনো দলা না বাধে। এরপর এর মধ্যে গোলাপজল ও সামান্য লবণ দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে সমানভাবে ছড়িয়ে সেট হতে দিন।

এবার অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে আলাদা করে রাখুন। এরপর ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানে এক কাপ চিনি ও সামান্য পানি দিয়ে হালকা আঁচে বসান। ধীরে ধীরে চিনি গলে সোনালি রং ধারণ করলে তাতে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণ ঢেলে দিন এবং নেড়ে ঘন ক্যারামেল তৈরি করুন।

ক্যারামেল প্রস্তুত হয়ে গেলে সেট করা দুধের মিশ্রণের ওপর সমানভাবে ঢেলে দিন। এর ওপর বাদাম কুচি ছড়িয়ে দিন, যা স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়াবে। এরপর ডিশটি ফ্রিজে রেখে অন্তত চার ঘণ্টা ঠান্ডা করুন। ভালোভাবে সেট হয়ে গেলে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

ঈদে অতিথি আপ্যায়নে রাখুন এরাবিক মিল্ক পুডিং

Update Time : ১০:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬